নালিতাবাড়ী প্রতিনিধি:
শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
আওয়ামী লীগের আমলে দেশের চেহারা পাল্টে গেছে। করোনা পরবর্তী সময়ে দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যোগাযোগ ও শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে তা বলে বুঝানো যাবে না।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) নালিতাবাড়ীতে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ উপনেতা ও শেরপুর-২ আসনের সাংসদ বেগম মতিয়া চৌধুরী।
এসময় তিনি আরো বলেন, সারা বাংলাদেশ যখন ঘুমিয়ে থাকে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিন জেগে থাকেন। তিনি সব সময় ভাবেন কিভাবে দেশের মানুষের সেবা করা যায়। প্রধানমন্ত্রী শেখ হসিনা বাংলাদেশের চেহারা বদলে দিয়েছেন। আমাদের পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। কর্ণফুলি নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে। এছাড়া শিক্ষাখাতে যে উন্নয়ন হয়েছে তা অন্য কোন সরকারের আমলে সম্ভব হয়নি। এসব উন্নয়ন সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার কারনে। এজন্য তিনি উপস্থিত সকলের কাছে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহবান জানান।
এদিন বেগম মতিয়া চৌধুরী তাঁর নিজস্ব তহবিল থেকে নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত শীর্ষ ১০ জন ও প্রতি ইউনিয়নে ১০০ জন করে দু:স্থসহ সর্ব মোট ২ হাজার ৭৭০ জনের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.এইচ.এম মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো: ওয়াজ কুরুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।
Posted ০৮:২০ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]