বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবপুরের বিস্তীর্ণ এলাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সোমবার, ১৬ জুন ২০২৫   প্রিন্ট  

শিবপুরের বিস্তীর্ণ এলাকায় রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নরসিংদীর ভেলানগর জেলখানার মোড়ে নির্মিত ফুটওভার সেতু অপসারণের কাজ চলায় আজ ১৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ দিনগত রাত ১২টা থেকে আগামীকাল ভোর ৫টা পর্যন্ত শিবপুর উপজেলার বহু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সড়ক ও জনপথ বিভাগের ব্যবস্থাপনায় সেতু অপসারণের কাজের কারণে মরজাল থেকে আগত ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহ লাইন, শিবপুর এবং পুরাতন বিসিকের ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন ও দাসপাড়া এলাকার ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হবে।

এর ফলে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে — শিবপুর পৌরসভা, খড়িয়া, ধানুয়া, দত্তেরগাঁও, দত্তেরগাঁও ভিটিপাড়া, বন্যার বাজার, তেলিয়া, দক্ষিণ সাধারচর, হরিহরদী, গোবিন্দী, কালুয়ারকান্দা, সৈয়দেরখোলা, ইটাখোলা, কুমরাদী, মুন্সেফেরচর, সৈয়দনগর, কামারগাঁও, ঘাসিরদিয়া, ঘোড়ারগাঁও, নোয়াদিয়া, ত্রিশা, চন্দনদিয়া, ইটনা, খৈনকুট, চাঁদপাশা, হিজুলিয়া, মোল্লাকান্দা, খড়কমারা, কুন্দারপাড়া, ব্রাহ্মণদী, বড়কান্দা, বাড়ৈআলগী, বাজনাব, পালপাড়া, বান্দারদিয়া, পুরানদিয়া, বিরাজনগর, আক্রাশাল, শ্রিফুলিয়া, বৈলাবো, চক্রধা, বাড়ৈগাঁও, বিলসরন ও সংলগ্ন এলাকাগুলোতে।

পল্লী বিদ্যুৎ শিবপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, সড়ক নিরাপত্তা ও উন্নয়নমূলক কাজের স্বার্থে এই বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

Facebook Comments Box

Posted ০২:১৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]