রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সরকারি কাজে বাধা দেওয়ায় ১৯ আসামী কারাগারে

সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

শাহজাদপুরে সরকারি কাজে বাধা দেওয়ায় ১৯ আসামী কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার দায়ের করা মামলায় ১৯ আসামীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর ) আইনজীবীর মাধ্যমে শাহজাদপুর আমলী আদালতে ২০ আসামী আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ১৯ জনকে কারাগাড়ে পাঠানোর আদেশ দেন। মারুফ মন্ডল নামের এক আসামীকে আদালত জামিন দেন।রোববার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর আমলী আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন।আসামিরা হলেন- শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের বাতেন মন্ডল, হোসেন মন্ডল, আলিম মন্ডল, এরশাদ মন্ডল, বাবু মন্ডল,আ: খালেক, উজ্জ্বল মন্ডল, রহেল মন্ডল, মমিন মন্ডল, বাবু মন্ডল, টেক্কা মন্ডল, বাতেন মন্ডল, শেরআলী, হারুন মন্ডল, মালেক মন্ডল, ফরিদ, হাকিম, মো. জিয়া মন্ডল, সাজাই মন্ডল। শাহজাদপুর আমলী আদালতের সিএসআই মো. নুরুজ্জামান সরদার এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, ১১ সেপ্টেম্বর পোতাজিয়া ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা মো. আমজাদ হোসেন খান উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজার সরকারি খাস সম্পত্তিতে সীমানা নির্ধারন করতে যান। উক্ত সম্পত্তিতে বিবাদিদের প্রতি আদালতের নিষেধাজ্ঞা ছিলো। উক্ত সম্পত্তিতে ভুমি সহকারি কর্মকর্তা সীমানা নির্ধারন করতে গেলে আসামীরা বে আইনী অস্ত্রে সস্ত্রে ঘিরিয়া ধরে সরকারি কাজে বাধা প্রদান করে। পোতাজিয়া ইউনিয়ন ভুমি অফিসের অফিস সহায়ক মো. জামিল হোসেনকে শারিরীক ভাবে জখম করে। ঘটনার পর শাহজাদপুর থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করে। উল্লেখ্য, মামলার পরে পুলিশ দুই আসামীকে গ্রেফতার করার পর এখনো কারাগারে আছে।

Facebook Comments Box

Posted ১১:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]