রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   প্রিন্ট  

শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় যথাযোগ্য মর্যাদায় বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক উপজেলার সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র /ছাত্রী, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সহ সকলের অংশগ্রহণের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে ১৪ তারিখ থেকে ১৬ ই ডিসেম্বর পর্যন্ত সকল অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এ-সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন,সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৩:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]