রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান: ২০ প্রকল্পে অনিয়মের তদন্ত শুরু

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান: ২০ প্রকল্পে অনিয়মের তদন্ত শুরু

শরীয়তপুর জেলা পরিষদে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এবং ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৯ জানুয়ারি) বেলা ১১ টার দিকে মাদারীপুর ও শরীয়তপুর জেলার সমন্বিত মাদারীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামানের নেতৃত্বে ৬ সদস্যর একটি দল শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করে। অভিযান শেষে কিছু প্রকল্পের নথিপত্র ও কিছু প্রকল্পের মালামালের নমুনা নিয়ে গেছে দুদকের ওই দলটি। প্রকল্পগুলোর বাস্তবায়নে অসঙ্গতি পেয়েছে বলে জানিয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন (দুদক) মাদারীপুর অঞ্চলের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, দুদকের প্রধান কার্যালয়ের নির্দশে শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা পরিষদের ৭ জন সাবেক কর্মকর্তা সহ ২০টি উন্নয়ন প্রকল্পে ও বিভিন্ন বরাদ্দে সুনির্দিষ্ট কিছু অভিযোগ পেয়েছি। সেগুলোর প্রত্যেকটা পর্যালোচনা করা হয়েছে। আমরা সেগুলো এখন পরিক্ষা নিরিক্ষা করবো।
পরিক্ষা নিরিক্ষার শেষে চুড়ান্তভাবে রিপোর্ট কমিশনে পেশ করবো।

তিনি আরও বলেন, কিছু অসঙ্গতি আমরা পেয়েছি। এর মধ্যে সখিপুরে ডাকবাংলো নামে ৫০ লাখ টাকা বরাদ্দ হয়েছে কিন্তু কোন কাজ হয়নি। পূনরায় আবারও সেই ডাকবাংলোর নামে ১ কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা কোন প্রক্রিয়া হয়েছে, এটা আমরা দেখবো। প্রাথমিকভাবে এটা আমাদের কাছে অনিয়ম বা দুর্নীতি সম্পৃক্ততা মনে হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৫:১৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]