রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৫০০ রোগী

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

শরীয়তপুরে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলেন ৫০০ রোগী

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে প্রায় ৫’শ জন মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের সেনেরবাজারে সকাল ১০টা থেকে দিন ব্যাপী ফ্রি চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই করন করা হয়।

বিনামূল্যে চোখের আধুনিক চিকিৎসা সেবা পেয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। যাদের বেশিরভাগই দারিদ্র ও নিম্নআয়ের মানুষ। এছাড়া সেবা নিতে আসা মানুষজনের মধ্যে ষাটোর্ধ রোগীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য।

দীর্ঘদিন ধরে ভালোভাবে চোখে দেখতে পারছিলেন না কার্তিকপুর গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ আলী মিয়া। দারিদ্রতার কারণে চোখের চিকিৎসাও করাতে পারছিলেন না তিনি। শনিবার বিনা খরচে সেবা পাওয়ার খবরে তিনি এই ক্যাম্পে এসেছেন।

বিঝারি গ্রামের আমেনা বেগম বলেন, চোখে ছানি পড়ছে। ডাক্তাররা বলছে, নড়িয়া চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করাবে। আমার বাড়িতে দিয়ে যাবে। সব খরচ তাদের। আমি তাদের জন্য দোয়া করি। চোখ নিয়ে অনেক কষ্টে ছিলাম।

ভোজেশ্বর গ্রামের ৬৫ বছর বয়সী বৃদ্ধ ফজলুল হক বলেন, চোখে মাংস বৃদ্ধির সমস্যা কারণে আমারও অপারেশন লাগবে বলে জানিয়েছে ডাক্তার। তারা আমাকে নড়িয়া নিয়ে চক্ষু অপারেশন করিয়ে এরপর বাড়ি দিয়ে যাবে। আমি অনেক খুশি। তাদের জন্য দোয়া করি।

এসময় হারুন স্যার স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.মাজহারুল ইসলাম মিলন বলেন, প্রায় ৫’শ জন চক্ষু রোগীকে চিকিৎসা সেবাসহ ঔষধ ও চশমা প্রদান করেন। পরে বাছাইকৃত ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন করে দেয়া হবে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]