খন্দকার আমির হোসেন:
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন সোমবার সকালে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, শিবপুর উপজেলা যুবদলের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন মোল্লা, শিবপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আপেল মাহমুদ সুমন মুন্সি, বিএনপি নেতা ও সমাজ সেবক আমজাদ হোসেন রেনু, শিবপুর উপজেলা বিএনপির সদস্য আঃ গাফফার মৃধা, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ আফসার উদ্দিন দেওয়ান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহার উদ্দিন ও সহকারী শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।সভায় প্রধান অতিথি ও নবগঠিত এডহক কমিটির সভাপতিকে বিদ্যালয়ের শিক্ষকগন, এলাকাবাসী পৃথকভাবে ফুল দিয়ে বরন করে নেন।
Posted ০৭:১০ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]