বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

–র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর কদমতলী এলাকা হতে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার।

সোমবার, ০৩ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

–র‌্যাব-১০ এর অভিযানে রাজধানীর কদমতলী এলাকা হতে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ ১ জন গ্রেফতার।

গতকাল ০২ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলী আকবর (৩১) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০২টি ভূয়া সার্টিফিকেট, ০১টি মনিটর, ০১টি সিপিইউ, ০১টি কালার প্রিন্টার, ০১টি কী-বোর্ড, ০১টি মাউস, ০২টি পাওয়ার ক্যাবল ও ০১টি ভিজিএ ক্যাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট তৈরী করে আসছে। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৩:২১ অপরাহ্ণ | সোমবার, ০৩ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]