রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেমিট্যান্স উৎসবে কৃষি ব্যাংকের মোটরসাইকেল পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম 

শুক্রবার, ১৬ মে ২০২৫   প্রিন্ট  

রেমিট্যান্স উৎসবে কৃষি ব্যাংকের মোটরসাইকেল পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম 

বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে “রেমিট্যান্স উৎসব ২০২৫” উপলক্ষে রেমিট্যান্স গ্রাহকদের মধ্যে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ কার্যক্রমে ব্রাহ্মণবাড়িয়ার সাদ্দাম হোসেন পেয়েছেন মেগা পুরস্কার একটি মোটরসাইকেল।

১ মার্চ থেকে ১৫ এপ্রিল ২০২৫ পর্যন্ত সময়কালে অনুষ্ঠিত এই উৎসবে প্রায় ১৮ লক্ষ রেমিট্যান্স গ্রাহকের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩১টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে সর্বোচ্চ পুরস্কারটি অর্জন করেন ব্রাহ্মণবাড়িয়ার বাইশমৌজা বাজার শাখার রেমিট্যান্স গ্রাহক সাদ্দাম হোসেন।

১৪ মে বাংলাদেশ কৃষি ব্যাংকের বাইশমৌজা বাজার শাখায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীর হাতে মোটরসাইকেলটি তুলে দেন ব্যাংকের কুমিল্লা বিভাগের মহাব্যবস্থাপক আশরাফুজ্জামান খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. আতিকুর রহমান, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মো. ইউছুফ খান, জনসংযোগ ও প্রটোকল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বাইশমৌজা বাজার শাখার ব্যবস্থাপক মো. মহসিন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। পুরস্কার পেয়ে সাদ্দাম হোসেন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও রেমিট্যান্স পাঠানোর জন্য কৃষি ব্যাংককে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।

Facebook Comments Box

Posted ০৬:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৬ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]