মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জঃ
শনিবার, ৩১ মে ২০২৫ প্রিন্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রৌহা কওমি মাদ্রাসায় ৮ শত গরিব ছাত্রদের মাঝে খাবার বিতরণ করেন , রায়গঞ্জ-তাড়াশ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী , পাকিস্তান পার্লামেন্টে সাবেক সদস্য, আফজালুল হক মনি তালুকদারের সুযোগ্য কন্যা , বিশিষ্ট শিল্পপতি নারী উদ্যোক্তা , রুহী আফজাল ।
শুক্রবার (৩০ মে) রাত ৯ টার দিকে রায়গঞ্জ উপজেলার রৌহা কওমি মাদ্রাসায় ৮ শত গরিব ছাত্রদের মাঝে নিজের অর্থায়নে খাবার বিতরণ করেন শিল্পপতি রুহী আফজাল । এ সময় উপস্থিত ছিলেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, শামসুল ইসলাম , ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, গোলাম সরোয়ার দুলাল , জাহাঙ্গীর তালুকদার , বিশিষ্ট ইট ব্যবসায়ী বিএনপি নেতা ফরিদুল ইসলাম , অত্র মাদ্রাসার মুহতামিম শাহাদত হোসেন । পরে শহীদ প্রেসিডেন্ট, জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় ।
Posted ০৫:২৮ অপরাহ্ণ | শনিবার, ৩১ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]