রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রায়গঞ্জে ষ্ট্রিপ বাগানের উপকারভোগিদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

রায়গঞ্জে ষ্ট্রিপ বাগানের উপকারভোগিদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে ষ্ট্রিপ বাগানের সাথে সম্পৃক্ত উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করা হয়েছে।

জানাযায়, রবিবার দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ ৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেওয়ান শহিদুজ্জামানের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সহ-সভাপতি ছাইদুল ইসলাম চাঁন সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

পরে উপজেলার ষোলমাইল হইতে রুদ্রপুর পর্যন্ত ২০০২-২০০৩ সনে সৃজিত ৩.০ সি কি:মি ষ্ট্রিপ বাগানের সাথে সম্পৃক্ত ১৫জন উপকারভোগির হাতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দ লভ্যাংশের চেক তুলে দেন। এসময় প্রত্যেক উপকারভোগিকে ৭১ হাজার ৭১০ টাকা করে মোট ১০ লাখ ৭৫ হাজার ৬৬০ টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ০৭:২৭ অপরাহ্ণ | রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]