মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ
সোমবার, ০৫ মে ২০২৫ প্রিন্ট
সিরাজগঞ্জে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের মিত্র তেঘরী গ্রামে জোরপূর্বক আধা পাকা ধান কেটে নিল প্রতিপক্ষ আয়ছান আলীর ছেলেরা। জানাযায় গত শনিবার(৩ মে) সকাল ৬ টার দিকে আস্তাহারের ক্রয়কৃত জমির ধান একই গ্রামের আয়ছান আলী সেখের (গুট) পুত্র আমিনুল ইসলাম, ইসমাইল হোসেন, ইউসুফ আলী মালিকানা দাবি করে ১৫ থেকে ২০ জনের একটি দল সাথে নিয়ে জোরপূর্বক জমির ধান কেটে নিয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিবাদমান ঐ জমির ধান কেটে আয়ছান আলী ঘর নির্মানের পায়তারা করছে।
আস্তাহার বলেন, আমার ক্রয়কৃত জমির ২২৯ নং খতিয়ানের ১৬৮৮ নং দাগের ফসলি জমির পরিমান ১৫ শতক। যা ১০/০৮/১৯৯৮ ইং তারিখে রেজিষ্টী হয় যার দলিল নাম্বার ৪৭৪৪। ফসলি জমির নামজারি হয় ৫১৯(৯-১)/২০০৩-০৪ তারিখে। সর্বশেষ ভূমি উন্নয়ন কর ২০২৪ – ২০২৫ অর্থ বছরের ১০ মার্চ ২০২৫ তারিখে পরিশোধ করিয়াছি। দির্ঘ ২৭ বছর যাবত ভোগদখল করে আসছি। হঠাৎ করে ০৩/০৫/ ২৫ শনিবার সকাল ৬ টায় জোরপূর্বক আয়ছান আলীর ১৫/২০ জনের সন্ত্রাসী দল ধান কেটে নিয়ে যায়। এতে বাধা প্রদান করায় প্রাণনাশের হুমকি দেয়।
এ বিষয়ে হাট পাঙ্গাসী ফাড়ির ইনর্চাজ ইন্সপেক্টর , বাবলু কুমার রায় জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি,জমিজমার বিষয় থানার হস্তক্ষেপের কোন এখতিয়ার নেই, আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয়, সে বিষয়ে উভয়পক্ষকে শান্ত থাকার পরামর্শ দিয়েছি।
Posted ০৪:১৯ অপরাহ্ণ | সোমবার, ০৫ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]