রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে বসুন্ধরা ম্যাজিস্টি

সোমবার, ১৩ মার্চ ২০২৩   প্রিন্ট  

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে বসুন্ধরা ম্যাজিস্টি

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় ভিড়েছে বসুন্ধরা ম্যাজিস্টি। সোমবার বিকেল ৪টায় হাড়বাড়ীয়ার ১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে এ বাংলাদেশী এ জাহাজটি।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের খুলনার ম্যানেজার খন্দকার রিয়াজুল হক জানান, গত ২২ ফেব্রুয়ারী ইন্দোনেশিয়ার মাউরাপান্থাই বন্দর থেকে ৩১ হাজার ৮শ মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এম,ভি বসুন্ধরা ম্যাজিস্টি। এরপর সোমবার (১৩মার্চ) বিকেল ৪টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১২ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি। বিকেল সাড়ে ৫টা থেকে জাহাজটি হতে কয়লা খালাসের কাজ শুরু হয়েছে। সেখানে খালাসকৃত কয়লা লাইটারেজ (নৌযান/কার্গো-কোস্টার) করে নেয়া হচ্ছে রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। এ সকল লাইটার (নৌযান) রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি ভিড়ার পর জেটির নিজস্ব ক্রেন দিয়ে খালাস করে স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে কেন্দ্রটির কয়লার শেডে/গোডাউনে মজুদ/সংরক্ষণ করবেন কর্তৃপক্ষ বলে জানান তিনি

Facebook Comments Box

Posted ১১:০৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]