মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ প্রিন্ট
২০ মার্চ ২০২৫ইং রোজ বৃহস্পতিবার আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ঘরমুখি মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে যানবাহন ব্যবস্থা সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তা পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।
তথ্য সুত্রে জানা যায়, পরবর্তীতে ডিআিইজি সাহেব সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা পরিদর্শন করেন।
পরিদর্শন কালে সেখানে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় ডিআইজি শাহজাহান পিপিএম (বার)পিএইচডি এর সাথে মোঃ ফারুক হোসেন পুলিশ সুপার, সিরাজগঞ্জ জেলা,সহ পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ০৪:৪৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]