শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর সভাপতিত্বে মাস্টার প্যারেড,মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রবিবার, ১৭ মে ২০২৬   প্রিন্ট  

রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এর সভাপতিত্বে মাস্টার প্যারেড,মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

১৭ মে ২০২৬ রাজশাহী জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা যথাক্রমে সকাল ৭:৩০, ৯:৩০ এবং ১১:০০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত সভাসমূহে সভাপতিত্ব করেন,রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব, মোহাম্মদ নাঈমুল হাছান।
মাস্টার প্যারেড, কল্যাণ সভায় রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশের কল্যাণ ও শৃঙ্খলার উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

একই সাথে পুলিশ সুপার পুলিশ সদস্যদের আবেদন ও অনুরোধ শোনেন এবং সেগুলো সমাধানের জন্য নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা সভায় সাধারণ জনগণকে তাদের প্রত্যাশিত পরিসেবা অবিলম্বে পাওয়ার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়।
ইহা ছাড়াও এলাকায় চুরি, ডাকাতি এবং অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয় এবং পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা ও থানা এলাকার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিশেষে উপস্থিত সকলকে দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা এবং সততার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে সাধারণ জনগণের আস্থা অর্জনের নির্দেশ দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এটিএম মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি ( মিডিয়া) মোসাঃ সাবিনা ইয়াসমিন, সহকারী পুলিশ সুপার সার্কেল (গোদাগাড়ী) মীর্জা আবদুস সালাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য বৃন্দ।

Facebook Comments Box

Posted ০৬:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]