মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
বুধবার, ১৩ মে ২০২৬ প্রিন্ট
১২/৫/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার এক অনাড়ম্বর আনন্দের মধ্য রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের উপস্থিতিতে কোমলমতি শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহীতে “জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬”-এর উদ্বোধন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে রাজশাহীর সম্মানিত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বগুণসহ বিভিন্ন ইতিবাচক গুণাবলীর বিকাশ ঘটে। এছাড়াও খেলাধুলা শিশুদের স্ক্রিন টাইম ও মাদকাসক্তি থেকে দূরে রেখে সুন্দর সামাজিক পরিবেশে বেড়ে উঠতে সহায়তা করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, স্থানীয় পর্যায়ের এ ধরনের টুর্নামেন্ট থেকে উঠে আসা উদীয়মান ক্ষুদে খেলোয়াড়রা একদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহীর বিভিন্ন পর্যায়ের সুধী সমাজ উপস্থিত ছিলেন। ইহা ছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম সহ অন্যান্য অতিথি বৃন্দ ও বালক বালিকা বৃন্দ।
Posted ১২:৪১ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]