নবকণ্ঠ ডেস্ক
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ প্রিন্ট
দেশে গণতন্ত্রবিরোধী নতুন ষড়যন্ত্রের প্রতিবাদে এবং তারেক রহমানকে কটুক্তির বিরুদ্ধে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষিবিদবৃন্দ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে উঠেছিল, তা আবারও হুমকির মুখে পড়েছে। দেশে রাজনৈতিক ষড়যন্ত্র আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে।
তারা অভিযোগ করেন, দেশের একটি প্রধান রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিএনপির গণভিত্তিকে দুর্বল করার অপচেষ্টা গভীর ষড়যন্ত্রের অংশ। বিশেষ করে লন্ডন বৈঠকের পর এসব অপচেষ্টা আরও সুসংগঠিত হয়েছে বলে তারা দাবি করেন।
পুরান ঢাকার মিডফোর্ড এলাকায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টাকে ‘সিলেক্টিভ প্রতিবাদ’ আখ্যা দিয়ে নেতারা বলেন, এর মাধ্যমে জাতীয় নির্বাচন বিলম্বিত করার পরিকল্পনা করা হচ্ছে।
জাতীয় স্বার্থে মতপার্থক্য ভুলে প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের পর থেকে বিদেশি অপশক্তির প্রভাব আরও স্পষ্টভাবে দৃশ্যমান বলেও বক্তারা মন্তব্য করেন।
বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন বাকসুর সাবেক ভিপি কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব (যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল), ডা. বয়জার রহমান, ডা. আব্দুল মান্নান, ডা. আতিকুর রহমান, ডা. মো. শাহাদত হোসেন শোভন, মকবুল হোসেন মুকুল, কৃষিবিদ আমানুল্লাহ, কৃষিবিদ সাইফুল্লাহ আজাদ, কৃষিবিদ আশরাফুল ইসলাম মিন্টু, কৃষিবিদ এমদাদুল হক দুলু, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, কৃষিবিদ নবিন, সাজ্জাদ, মাসুম, গুলজার আহমেদ, নাহিদ, সৈকত, আকিব আবরার, শাহজালাল, রাজিব, শওকত ওসমান শামীমসহ কৃষি খাতের অন্যান্য স্বনামধন্য ব্যক্তিবর্গ।
সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।
Posted ০৭:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]