বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কুড়িল স্কুল রোডে রাজউকের উচ্ছেদ অভিযান

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫   প্রিন্ট  

রাজধানীর কুড়িল স্কুল রোডে রাজউকের উচ্ছেদ অভিযান

রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারা মৌজাস্হিত কুড়িল স্কুল রোড সংলগ্ন এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয়করে ভবন নির্মাণ করায় ভবন মালিক এএসএম আলামিন গং এবং শফিকুল ইসলাম গং এর ভবনসহ একাধিক ভবনে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকৃত ভবনের বিদ্যুতের মিটার বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

মহাখালী রাজউক জোনাল অফিস জোন ৪/১এর অথরাইজড অফিসার কাওসার পারভেজ এর নেতৃত্বে ইমারত পরিদর্শক বাপ্পি এলাহীর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন গত ১১/০৮/ ২০২৫ইং তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করেন। রাজউকের নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক তাদেরকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার আদেশ দিলে রাজউকের নোটিশের কোন প্রকার তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করে। এছাড়া উচ্ছেদ অভিযানে ৩০০(তিনশত)টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে ভবন মালিকদের অঙ্গীকার নামা নেওয়া হয় ভবনের ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে নিজ খরচে ভেঙ্গে অপসারণ করবে।

বর্তমান রাজউক চেয়ারম্যান নকশা বহির্ভূত ভবন গুলোর বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন করার নির্দেশ দিয়েছেন উচ্ছেদ অভিযানে।এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করা ভবন গুলোর ব্যত্যয়কৃত অংশ অপসারণ না করা হলে এই ভবন গুলোতে বিদ্যুতের সংযোগ দেয়া হবে না। উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন মহাখালী রাজউক জোনাল অফিস জোন ৪/১এর সহকারি অথরাইজড অফিসার এবং অন্যান্য ইমারত পরিদর্শকগণ। এভাবে ব্যত্যয়কৃত ভবন গুলোতে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলমান থাকলে পরবর্তীতে সচেতন মালিকেরা ব্যত্যয় করে ভবন নির্মাণে আগ্রহী হবে না।বর্তমান রাজউক চেয়ারম্যানের সৎ ইচ্ছা এবং কর্মরত কর্মকর্তাদের সার্বিক প্রচেষ্টায় নিয়ম বহির্ভূত ভবনের পরিমাণ কমতে থাকবে।

Facebook Comments Box

Posted ০৪:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]