বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অসহায় সাজেদাকে ফুটপাত থেকে খুজে বের করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

রাজধানীতে অসহায় সাজেদাকে ফুটপাত থেকে খুজে বের করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

রাজধানীতে অসহায় ভাসমান সাজেদা খাতুনকে কাওরান বাজারের পেট্টোবাংলার পাশ্ববর্তী ফুটপাতে থেকে খুজে বের করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সাজেদার বাড়ি প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া উপজেলার ১নং সুকাশ ইউনিয়নের হাসপুকুরিয়া গ্রামে।

এটিএন বাংলায় প্রচারিত প্রতিবেদন দেখেই তিনি তাকে খুজে বের করেন। সাজেদা খাতুনের বিস্তারিতভাবে খোজ খবর নেন এবং তাকে নগদ ২০ হাজার টাকা ও
শীতবস্ত্র প্রদান করেন। নিজের গাড়িতে করে গ্রামে পাঠানোর ব্যবস্থা করেন। জমির ঝামেলা মিটিয়ে ঘর তৈরী ও পারিবারিকভাবে স্বাম্বলম্বী করে দিতে তিন
লাখ টাকা প্রদান ও তার সন্ত্বানদের জন্য সার্বিক সহায়তা প্রদান করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি শুধু নিজ এলাকার অসহায় মা-কেই নয় উক্ত এলাকার ফুটপাতের অসহায়দেরকেও দিলেন প্রায় দুই শতাধিক শীতের কম্বল। উপস্থিত ছিন্নমূল মানুষদেরকে
নিজেদের ফোন নম্বরসহ সরাসরি যোগাযোগের কার্ড দিলেন।

এসময় প্রতিমন্ত্রী সিংড়া উপজেলায় গৃহহীনদের ১৩৯০টি ঘর তৈরি করে দেয়া হয়েছে এবং আরও ৩৮৫ জনকে ঘর করে দেয়া হচ্ছে উল্লেখ করে বলেন আমার এলাকায় আপনার মত অসহায় এ মায়ের ঘর হবে না এটা হতে পারে না।

Facebook Comments Box

Posted ০৮:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]