রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন মোংলায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩   প্রিন্ট  

মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন মোংলায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে  বিষমুক্ত করার দাবিতে মানববন্ধন

সুন্দরবন সংলগ্ন নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত ও বিষমুক্ত করার আহ্বান জানিয়ে মোংলায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে।

১৪ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মোঃ নূর আলম শেখ। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাপা নেতা কমলা সরকার, মার্টিন সরকার, চন্দ্রিকা মন্ডল, হাছিব সরদার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন সুন্দরবনের ভিতরে এবং সুন্দরবন সংলগ্ন নদ-নদী বিষে সয়লাব হয়ে গেছে। এছাড়া গবেষণায় সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে ১৭ প্রজাতির মাছে মাইক্রো প্লাস্টিকের কণা পাওয়া গেছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। সুন্দরবনের বাপা’র জোন এলাকায় অপরিকল্পিত শিল্পায়ন, পশুর নদীতে জাহাজ ডুবি এবং জাহাজী বর্জ্য নিক্ষেপের ফলে নদী দখল ও দূষণ হচ্ছে। সুন্দরবন সংলগ্ন প্রবাহমান নদী-খালে বাঁধ দিয়ে নদী দখল করা হয়েছে। বক্তারা আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে সংশ্লিষ্ট সকলকে এই মুহুর্তে সুন্দরবন এলাকার নদ-নদীকে দখলমুক্ত, দূষণমুক্ত এবং বিষমুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধন শেষে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি মোংলার চিলা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বলে জানা যায়।

Facebook Comments Box

Posted ০৪:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]