মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে উচ্ছেদ অভিযানঃ তাবানী বেভারেজের জমি উদ্ধার

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

মিরপুরে উচ্ছেদ অভিযানঃ তাবানী বেভারেজের জমি উদ্ধার

মিরপুরের চিড়িয়াখানা রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন তাবানী বেভারেজ কোম্পানির জমিতে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে মোবাইল কোর্ট। ১৯ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখ বৃহষ্পতিবার সকাল ১০ঃ০০ টা হতে বিকাল ৪ঃ০০ টা পর্যন্ত এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মালিকানাধীন ঢাকার মিরপুরস্থ শাহ আলী থানাভুক্ত ৪৭৪, চিড়িয়াখানা রোডে অবস্থিত তাবানী বেভারেজ কোম্পানি লিঃ (পুরাতন কোকাকোলা) এর ৭.২৫ জমির মধ্যে ৩২ শতক জমিতে কিছু সংখ্যক বহিরাগত অবস্থান করছিলো। ফলে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে উক্ত জায়গায় কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব হচ্ছিল না। একাধিকবার অভিযান পরিচালনার চেষ্টা করা হলেও নানা কারণে সেটি সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ১৯ জানুয়ারি ২০২৩ খ্রি: তারিখ অভিযান পরিচালনাপূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জমি ট্রাস্টের নিয়ন্ত্রণে আনা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মোঃ আক্তার জামীল।ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ প্লাটুন পুরুষ ও পুলিশ লাইন্স, মিরপুরের ১ প্লাটুন নারী পুলিশ সদস্য এবং শাহ আলী থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় তাকে সহায়তা প্রদান করেন।

Facebook Comments Box

Posted ০৯:২৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]