রিপন ঘোষ, মাগুরা প্রতিনিধি :
শুক্রবার, ২৩ জুন ২০২৩ প্রিন্ট
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৩ জুন) বিকালে মাগুরা জেলা আওয়ামীলীগ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে। র্যালীর আগে শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, বিএনপি জামাত যদি রাষ্ট্রিয় ক্ষমতায় আসে তাহলে, বাংলাদেশ আবার অকার্যকর, ব্যার্থ, সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হবে। বিএনপির আর এই দেশে রাজনীতি করার নূন্যতম কোন অধিকার নেই। বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভালো থাকতে শিখেছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ ও নিশ্চিন্তে বসবাস করছে। আগামী নির্বাচনে জয় লাভ করে জননেত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে দেশের অসমাপ্ত কাজ শেষ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Posted ১০:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]