মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাছ-মাংশ ব্যবসায়ীকে জরিমানা।

বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   প্রিন্ট  

ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাছ-মাংশ ব্যবসায়ীকে জরিমানা।

রংপুরের পীরগাছায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মাস-মাংশ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে পীরগাছা বাজারের মাছ ও মাংশ পট্টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন এই অভিযান পরিচালনা করেন।

এ সময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় গরুর মাংশ ব্যবসায়ী সুলতান রাজাকে ১ হাজার, মূল্য তালিকা না টাঙ্গানোর কারনে মুরগী ব্যবসায়ী জিতু মিয়াকে ২ হাজার ও ওজন পরিমাপের ক্ষেত্রে ডিজিটাল স্কেল ব্যবহার না করায় মাছ ব্যবসায়ী তপন চন্দ্রকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিচালনাকালে সহকারী কমিশনার (ভুমি) মূসা নাসের চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম, ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন দৈনিক বাংলার নবকণ্ঠ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসায়ীর কিছু অনিয়ম পাওয়ায় ভোক্তা অধিকার আইনে তাদেরকে জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]