শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে করোনা মহামারীতেই খুলল রেস্টুরেন্ট ও বার

সোমবার, ০৫ অক্টোবর ২০২০   প্রিন্ট  

ভারতে করোনা মহামারীতেই খুলল রেস্টুরেন্ট ও বার

নবকন্ঠ ডেস্ক: করোনা ভাইরাসে নাকাল ভারত। এর মধ্যে দেশটিতে খুলে দেওয়া হয়েছে রেস্টুরেন্ট ও মদের বার। বিবিসি বলছে, সোমবার থেকে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের সব রেস্টুরেন্ট ও বারগুলো খুলে দেওয়া হয়েছে।

খবরে বলা হয়, প্রায় ছয় মাস বন্ধ থাকার পর এগুলো খুলে দেওয়া হয়েছে। যদিও ওই শহরের মানুষগুলোর জীবন যাত্রা স্বাভাবিক নেই। ভারতের ওই শহরটিকে খাদ্য ও রাতের জীবনের জন্য বিশেষ বিবেচনা করা হয়। এখানে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।

 

বার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রেস্টুরেন্ট ও বারগুলোর ৫০ শতাংশ বসার জায়গা খালি রাখতে হবে। সেই সঙ্গে ওয়েটার, কাস্টমার ও সংশ্লিষ্ঠ সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

এদিকে, ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৪৪২ জন। মোট আক্রান্তের দিক থেকে আমেরিকার পরই রয়েছে ভারত। ভারতে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৬৬ লক্ষ ২৩ হাজার ৮১৫ জন।

 

Facebook Comments Box

Posted ০৭:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]