রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশনের অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩   প্রিন্ট  

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশনের অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান

”দেশকে ভালোবাসবো,নীতির পথে চলবো’ এই শ্লোগান নিয়ে দুর্নীতি দমন কমিশনের অসচ্ছল মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝেবৃত্তি প্রদানের অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের যৌথ আয়োজনে জেলার ৯টি উপজেলার ১৮ জন শিক্ষার্থীর মাঝে ২ লক্ষ ১৬ হাজার টাকা বিতরন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু। অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী সহ জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাধারন সম্পাদক ,অভিভাবক ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]