মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ
বুধবার, ২১ জুন ২০২৩ প্রিন্ট
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্যের সহায়তা বিতরনের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পানি সরবরাহ শাখায় অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ের কবির।এ সময় অন্যানন্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারী,.২ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোঃ মাহফুজ, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাক্কিল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান প্রমূখ। এ সময় সরকার থেকে নির্ধারিত এবং বিভিন্ন ওয়ার্ড থেকে ব্রাহ্মণবাড়িয়ার ৪ হাজার ৬২১ জন উপকারভোগীদের মাঝে দুস্থ মানুষকে প্রধানমন্ত্রীর এ উপহার পৌছে দেয়া হচ্ছে। এ সময় বলা হয় প্রধানমন্ত্রীর এ উপহার যাতে সুষ্ঠুভাবে বন্টন করা হয়। যদি কোন অনিয়ম হয় তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।
Posted ১০:৫১ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]