শুক্রবার ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০   প্রিন্ট  

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪১

নবকন্ঠ ডেস্ক: ব্রাজিলে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির সাও পাওলো রাজ্যের তাগুই শহরে এ দুর্ঘটনা ঘটে। সাও পাওলো পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

 

ব্রাজিল পুলিশের পক্ষ থেকে বলা হয়, একটি গার্মেন্টসের ৫৩ জন শ্রমিক নিয়ে বাসটি যাচ্ছিল। বাসটির সঙ্গে সামনে থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৪১ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

 

ব্রাজিলের ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই ৩৭ জনের মৃত্যু হয়েছে। পরে হাসপাতালে মারা যান আরো চারজন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]