নিজস্ব প্রতিবেদন
বুধবার, ১৩ মে ২০২৬ প্রিন্ট
আজ জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৬৫তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠানী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান।
জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক জনাব এ এইচ এম সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপগ্রন্থাগারিক জনাব মোঃ রাসেল রানা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক জনাব মোহাম্মদ ইনামুল হক।
এই প্রশিক্ষণ কর্মশালায় দেশের ৩৩টি বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ১৪ মে পর্যন্ত।
Posted ০২:২০ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]