নিজস্ব প্রতিবেদন
মঙ্গলবার, ১২ মে ২০২৬ প্রিন্ট
রাজধানীর গুলিস্তানে জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে বেসরকারি গ্রন্থাগারিক ও প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক ৬৫তম ব্যাচের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জাতীয় গ্রন্থকেন্দ্রের মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব কানিজ মওলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মেজবাহ-উল-ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ মামুন মোস্তফা এবং আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের উপপরিচালক মো. জামাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে সচিব কানিজ মওলা বলেন, “একটি জ্ঞানদীপ্ত জাতি গঠনে বেসরকারি গ্রন্থাগারগুলোর অবদান অনস্বীকার্য।
গ্রন্থাগারিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সাধারণ পাঠকদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব। “দিনব্যাপী এই প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন, যেখানে গ্রন্থাগার ব্যবস্থাপনা ও আধুনিক তথ্য সংরক্ষণ প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
Posted ০২:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]