টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ প্রিন্ট
রাজধানীতে সমাবেশকে কেন্দ্র করে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে শিল্প নগরী টঙ্গীতে প্রতিবাদ মিছিল এবং অবস্থান কর্মসূচী পালন করেছে আ.লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। শনিবার সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার, চেরাগআলী মার্কেট, কলেজ গেট, হোসেন মার্কেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এ কর্মসূচীতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি।
এসময় মতিউর রহমান মতি বলেন, কোন ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে যে কোনো মূল্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাতা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, গাসিক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা জসিম মাদবরসহ আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
Posted ০৬:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]