আলমগীর সুমন, বান্দরবান প্রতিনিধি :
শনিবার, ২৪ জুন ২০২৩ প্রিন্ট
পূবালী ব্যাংক লিমিটেড, বান্দরবান শাখার উদ্যোগে ছাত্র, শিক্ষক, চাকুরীজীবি, ব্যবসায়ীসহ সকল শ্রেণী পেশার ব্যক্তিবর্গের সমন্বয়ে “প্রোডাক্ট ক্যাম্পেইন” এর আয়োজন করা হয়।
উক্ত “প্রোডাক্ট ক্যাম্পেইন” এ পূবালী ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন, পূবালী ব্যাংক লিমিটেড, বান্দরবান শাখার সাবেক ব্যবস্থাপক ও বর্তমানে ইপিজেড শাখার ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত উল্লাহ, বান্দরবান বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ এবং স্থানীয় ব্যবসায়ী পাহাড়িকা ফিলিং স্টেশন এর স্বত্বাধিকারী সুব্রত কান্তি দাশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক লিমিটেড, বান্দরবান শাখার ব্যবস্থাপক শরীফুল ইসলাম।
প্রোডাক্ট ক্যাম্পেইনে পূবালী ব্যাংকের সকল ডিপোজিট প্রোডাক্ট, পাই ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, প্রি-ফরেন এডুকেশন লোন, পূবালী মর্টগেজ, পূবালী আবাসনসহ সকল প্রোডাক্ট উপস্থিত অতিথিবৃন্দের সামনে উপস্থাপন করা হয়।
Posted ১১:১০ অপরাহ্ণ | শনিবার, ২৪ জুন ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]