রবিবার ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবেঃ আখাউড়ায় আইনমন্ত্রী

বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩   প্রিন্ট  

বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়, অপরাধ করলে তার বিচার হবেঃ আখাউড়ায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কেউ আইনের উর্ধ্বে নয়। কেউ অপরাধ করলে তার বিচার হবে। বঙ্গবন্ধুর খুনিদেরকে ইনডেমনিটি অর্ডিনেন্স দ্বারা বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সেই জামানা আর নাই। এখন বাংলাদেশে আইনের শাসন আছে। তিনি জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া আজমপুর রেলস্টেশন চত্বরে উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত দোয়া ও আলোচনা সভায় নোবেল বিজয়ী ডঃ ইউনুসের বিচার প্রসঙ্গে এসব কথা বলেন।

হিলারি ক্লিনটনকে ইঙ্গিত করে আইনমন্ত্রী বলেন, দুইবার চেষ্টা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে না পারা ব্যক্তির নির্বাচনে ডঃ ইউনুস টাকা দিয়েছিলেন। উনি এখন ডঃ ইউনুসকে বাঁচানোর সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হতে বলছেন। যা বাংলাদেশের বিচারপ্রার্থী মানুষকে অপমান করার শামিল। তিনি বলেন বাংলাদেশে বিচার বিভাগ স্বাধীন। ডঃ ইউনুস যদি অন্যায় না করে থাকেন তাহলে তিনি খালাস পাবেন। আর যদি অনুচিত হয়, বিজ্ঞ বিচারক বিচার করবেন। তিনি বলেন, কোন উছিলায় বাংলাদেশকে অপমান করবেন, বিচার বিভাগকে অপমান করবেন সেই চেষ্টা বন্ধ করুন।

এছাড়াও নির্বাচনে খরচ করার জন্য সরকার সার্বজনীন পেনশন স্কীম করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, মাথায় ঘিলু না থেকে অন্য কিছু থাকলে কেউ এসব কথা বলে।

উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল কাওছার জীবন, উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্রমুখ।
এর আগে তিনি আখাউড়া-সিঙ্গারবিল পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের মেরামত কাজ উদ্বোধন করেন।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]