বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইবি দিবস উদযাপন

মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২   প্রিন্ট  

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইবি দিবস উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৪তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়ানো, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলা মঞ্চে এসে মিলিত হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা বিথী।

সভা শেষে দিবসটি উপলক্ষে কেক কাটা হয়। পরে সেখানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষা ও অবকাঠামো দুটি সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এজন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলের ওপর যে অর্পিত দায়িত্ব সেটি সততার সঙ্গে পালন করতে হবে। শিক্ষা-গবেষণায় মনোনিবেশ করে আমরা শ্রেষ্ঠতর থেকে শ্রেষ্ঠতম বিশ্ববিদ্যালয়ের কাতারে দাঁড়াতে চাই।

Facebook Comments Box

Posted ০৯:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]