আহসান হাবীব শুভ, শেরপুর (বগুড়া) প্রতিনিধি :
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
রোববার (২২ জুন) রাত থেকে সোমবার (২৩ জুন) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আরিফুর রহমান ওরফে শুভ (৩৫), কুসুম্বী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম (৩২), ছাত্রলীগ নেতা মো. আবু বক্কর সিদ্দিক মৃদুল (২৬), গাড়ীদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সহিদ শাজাহান (৫৪) এবং পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোজাহিদুল ইসলাম মোজাহিদ (৪৬)।
পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে,
২০২৩ সালের ১৫ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই মিছিলে হামলা চালিয়ে বিএনপি কার্যালয় ভাঙচুর ও লুটপাট করেন, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক লাখ টাকা। এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার তদন্তে সাবেক ছাত্রলীগ সভাপতি আরিফুর রহমানসহ তিন নেতার নাম উঠে আসে।
অন্যদিকে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি প্রার্থী জি এম সিরাজের গাড়িবহরে বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় কুসুম্বী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা রেজাউল করিমের নাম উঠে আসে। ওই মামলায় তাকে ধাওয়াপাড়া থেকে গ্রেফতার করা হয়।
এছাড়া, ২০২৩ সালের ১৭ জুলাই শেরপুরের ধুনটমোড়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ চলাকালে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক মৃদুলের সম্পৃক্ততা পাওয়ায় তাকেও গ্রেফতার করা হয়েছে।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। প্রতিটি মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
Posted ০৭:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]