শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বংশালে ভাড়া বাসায় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

বুধবার, ১৩ মে ২০২৬   প্রিন্ট  

Default Image

​রাজধানীর বংশাল থানাধীন নয়াবাজার বাগডাসা লেনে এক কাপড় ব্যবসায়ীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে ১৬/৩ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে নিসার আলী (৫০) নামের ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ​নিহত নিসার আলী যশোর জেলার সারসা উপজেলার শ্যামলাগাছি এলাকার মৃত হযরত আলী মুন্সীর ছেলে। তিনি গত দুই মাস ধরে ওই বাসায় ভাড়া থেকে ইসলামপুরে কাপড়ের ব্যবসা করে আসছিলেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে বাসার মালিক মোহাম্মদ হোসেন বাবু ভাড়াটিয়ার কক্ষে লাইট জ্বলতে দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দরজার পর্দা সরিয়ে ভেতরে নিসার আলীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

গত ১১ মে রাত ১১টা থেকে ১২ মে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তাকে হাত-পা বেঁধে এবং জানালার পর্দা মুখে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। ​নিহতের ছেলে ইমরান (২৬), যিনি ঢাকা নিউ মডেল কলেজে অনার্স শেষ বর্ষে অধ্যয়নরত, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি রাজধানীর মানিকনগর এলাকায় বসবাস করেন। ​ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]