বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হাইম-টেক্সটাইল ২০২৬-এ বাংলাদেশের সাফল্যজনক অংশগ্রহণ

রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬   প্রিন্ট  

ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হাইম-টেক্সটাইল ২০২৬-এ বাংলাদেশের সাফল্যজনক অংশগ্রহণ

হোম ও কনট্রাক্ট টেক্সটাইল এবং টেক্সটাইল ডিজাইন খাতের বিশ্বের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বাণিজ্য মেলা হাইম-টেক্সটাইল ২০২৬ জার্মানির ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশের মোট চৌদ্দটি প্রতিষ্ঠান এবছর মেলায় নিজেদের পণ্য প্রদর্শন করছে। এর মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর প্রত্যক্ষ ব্যবস্থাপনায় তিনটি প্রতিষ্ঠান, মানুরি টেক্সটাইল মিলস, স্টাইলাস টাওয়েলস লিমিটেড এবং জানটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেলায় অংশগ্রহণ করে। বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের টেরি ও হোম টেক্সটাইলসহ বহুমুখী পণ্যের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পের মান, উদ্ভাবনী সক্ষমতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার শক্ত অবস্থান তুলে ধরে।

৬৬টি দেশের প্রায় ৩০০০ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠিত ১৩ থেকে ১৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই মেলা সৃজনশীলতা ও বাণিজ্যের সমন্বয়ে বৈশ্বিক টেক্সটাইল শিল্পের ভবিষ্যৎ ধারা নির্ধারণ, নতুন বাজার সম্ভাবনা সৃষ্টি এবং উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে সক্ষম হয়েছে ।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন এবং দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর চৌঃ মোঃ গোলাম রাব্বী মেলায় বিভিন্ন ক্রেতা বিক্রেতা প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করেন। রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন অবহিত করেন যে ইউরোপীয় বাজারে বৈচিত্র্যময় পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপে বাংলাদেশের বিদ্যমান বাজার ধরে রাখার পাশাপাশি এ বাজারে বাংলাদেশের অংশ আরও সম্প্রসারণ করা প্রয়োজন। একই সঙ্গে তিনি কমপ্লায়েন্স নিশ্চিত করা এবং পণ্যের গুণগত মান ও নিরাপত্তা বজায় রেখে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশের প্রতিষ্ঠানসমূহ এ হোম টেক্সটাইল মেলায় অংশগ্রহণের ফলে তাদের ব্যবসায়িক সাফল্যের কথা স্বীকার করেন। বিভিন্ন ক্রেতা প্রতিষ্ঠানের সাথে ব্যবসায়ীক মিটিংয়ে ব্যস্ত থাকেন অনেকে । অনেক প্রতিষ্ঠান তাদের সীমিত উৎপাদন ক্ষমতার কারণে ক্রেতাদের চাহিদা পূরণ করতে পারছেন না জানা যায় । বর্তমানে বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বাংলাদেশী পণ্যের উপর ক্রেতাদের এ ধরনের আগ্রহ সত্যিই আশাব্যঞ্জক ।

Facebook Comments Box

Posted ০৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]