রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ প্রিন্ট
ফরিদপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।
সভায় বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ওসি (অপারেশন) আব্দুল্লাহ সিকদার, উপজেলা প্রকৌশলী দেবাশীষ বাগচি, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হাসান, মাদক নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সাইফুর খান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম ইত্তেখাব।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় উপস্থিত ছিলেন। তারা হলেন—চাঁদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হোসেন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, কৈজুরী ইউপি চেয়ারম্যান সিদ্দিক ফকির, ডিগ্রীচর ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল, মাচ্চর ইউপি চেয়ারম্যান মো. জাহিদ মুন্সী এবং ঈশান গোপালপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজগর হোসেন।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Posted ০২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]