মোঃমাহফুজুর রহমান বিপ্লব,ফরিদপুর প্রতিনিধি
শনিবার, ২০ আগস্ট ২০২২ প্রিন্ট
ফরিদপুরে জেলা শ্রমিকলীগে আয়োজনে, বিএনপি ও জামাত-শিবির দেশ ও বিদেশী চক্রান্তে নৈরাজ্যের বিরুদ্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপরের প্রেসক্লাবের চত্বরে জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামীগের সভাপতি শামিম হক, তিনি বলেন, বিএনপি জামাত-শিবির দেশ ও বিদেশে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে গড়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্বে ষড়যন্ত্র ও দেশে নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা করে চলছে। তাদের কে শক্ত হাতে দমন করতে হবে। কোন নৈরাজ্য,চক্রান্ত, ষড়যন্ত্র, করে লাভ হবে না,দেশ ও জনগনের ক্ষতি হলে আওয়ামী দল বসে থাকবে না। আপনারা নির্বাচনে দাঁড়ান নির্বাচনে জয়লাভ করুন। যদি জনগণ আপনাদের চায় আপনারা জয়যুক্ত হবেন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে সমর্থনে বিভিন্ন স্থান থেকে মিছিল বের হয়
Posted ০৯:০০ অপরাহ্ণ | শনিবার, ২০ আগস্ট ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]