বুধবার ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় সমাধান ও সেবা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

সোমবার, ৩০ জুন ২০২৫   প্রিন্ট  

ফরিদপুরে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় সমাধান ও সেবা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশে বাস্তুচ্যুত জনগণের সংখ্যা দিন দিন আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরেই নতুন করে প্রায় ২৪ লাখ মানুষ ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে, ঝুঁকিতে রয়েছে আরও এক কোটি ৯০ লাখ মানুষ। এই প্রেক্ষাপটে স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধান নির্ধারণে ফরিদপুরে অনুষ্ঠিত হলো বিশেষ কর্মশালা।
সোমবার (৩০ জুন) সকাল ১০টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “বাস্তুচ্যুত জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ের সমাধান এবং পরিষেবা তৈরি” শীর্ষক এই কর্মশালার আয়োজন করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম), স্থানীয় উন্নয়ন সংস্থা রামরুর সহযোগিতায়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা একটি বৈশ্বিক চ্যালেঞ্জ হলেও এর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় স্থানীয় পর্যায়ে। এই সংকট মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সম্মিলিত উদ্যোগ জরুরি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহসান, আইওএম-এর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট মো. মেহেদি হাসান, রামরুর প্রজেক্ট ম্যানেজার মো. আফজাল হোসেন, ডিস্ট্রিক্ট ম্যানেজার রায়হানা রহমান, এফডিএ-এর উপদেষ্টা মো. আজহারুল ইসলাম, পরিচালক মো. ছাহের ইসলাম, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল আল মামুন এবং ব্লাস্ট-এর সমন্বয়কারী শিপ্রা গোস্বামীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ।
মুক্ত আলোচনায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি এখন আর ভবিষ্যতের শঙ্কা নয়, বরং বর্তমানের কঠিন বাস্তবতা। এই সমস্যা সমাধানে শুধুমাত্র আশ্রয়কেন্দ্র নির্মাণ বা ত্রাণ বিতরণ যথেষ্ট নয়। প্রয়োজন একটি সমন্বিত ও টেকসই দৃষ্টিভঙ্গি—যেখানে বাস্তুচ্যুতি প্রতিরোধ, সুরক্ষা, অধিকার ও দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত করা হবে।”
তারা আরও বলেন, স্থানীয় প্রশাসন, এনজিও ও উন্নয়ন সংস্থাগুলোর যৌথ প্রচেষ্টাতেই কেবল এই সংকটের কার্যকর ও স্থায়ী সমাধান সম্ভব।
Facebook Comments Box

Posted ০৭:২১ অপরাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]