রাইসুল ইসলাম রুবেল, ফরিদপুর :
সোমবার, ২৩ জুন ২০২৫ প্রিন্ট
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ফরিদপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে ৩০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ১৫০০টি উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়। প্রতিজন কৃষক পেয়েছেন ৫টি করে চারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাসুদ রানা, সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আব্দুর রব এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ কৃষি বিভাগ ও স্থানীয় উপকারভোগীরা।
স্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে নারিকেল আবাদে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই চারাগুলো বিতরণ করা হয়েছে। কৃষকরা এ থেকে লাভবান হবেন এবং উপজেলায় নারিকেলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।”
এ ধরনের উদ্যোগ কৃষকদের মাঝে নতুন উদ্যম সৃষ্টি করছে বলে মন্তব্য করেন স্থানীয় কৃষকরা।
Posted ০৭:০৮ অপরাহ্ণ | সোমবার, ২৩ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]