রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে শিবপুরে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ, নেতৃত্বের দৃঢ় বার্তা দিলেন মনজুর এলাহী

শুক্রবার, ১১ জুলাই ২০২৫   প্রিন্ট  

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে শিবপুরে দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ, নেতৃত্বের দৃঢ় বার্তা দিলেন মনজুর এলাহী

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে এক দোয়া মাহফিল ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে চান্দের বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। তিনি বলেন, বিএনপির প্রয়াত নেতারা ছিলেন ত্যাগ, আদর্শ ও নিষ্ঠার প্রতীক। তাঁদের স্মৃতি ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। সময় এসেছে রাজপথে সংগঠিত হওয়ার, জনগণের অধিকার ফিরিয়ে আনার এই লড়াইয়ে আমরা কেউ পিছপা হব না।

তিনি আরও বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়াত নেতাদের স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার। বিশেষ বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার।

সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য খন্দকার মতিউর রহমান (মাস্টার)।

অনুষ্ঠানে শিবপুর উপজেলা ও পুটিয়া ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মী সমাবেশ শেষে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

Posted ০৯:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ১১ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]