মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী
সোমবার, ১৮ মে ২০২৬ প্রিন্ট
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনা ও তত্তাবধানে অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানের নির্দেশনা প্রদান করায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের একদল চৌকস টীম ১৮-০৫-২৬ তারিখে গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে ০৩.৩০ ঘটিকায় নওগা সদর থানাধীন শিমুলিয়া উত্তর পাড়া গ্রামে টিন শেড বিশিষ্ট মোঃ শামসুল ইসলামের বাড়িতে তল্লাশি করা হয়।
তথ্য সুত্রে জানা যায়, শামসুল ইসলাম অন্য আরেকটা বাড়িতে থাকে। কিন্তু তার ছেলে আসামি তানশেন (২৮) পিতা সামসুল গ্রাম শিমুলিয়া থানা জেলা নওগাঁ আসামি ২। হৃদয় চন্দ্র (২৭) পিতা বিমল গ্রাম শিমুলিয়া পশ্চিম পাড়া আসামি ৩। আল আমিন (৩৪) পিতা আশরাফ গ্রাম শিমুলিয়া উত্তর পাড়া উভয় থানা জেলা নওগাঁ দের সাথে নিয়ে জুয়া খেলে।
২ নং আসামি Melbet, 7000bet, QQ,EE.COM Mostbet জুয়ার এজেন্ট সহ অবৈধভাবে ই মানি ট্রানজেকশন করে গত এক মাসেই দের লক্ষ টাকার লেন্দেন করেছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এসময় আসামি দের হেফাজত হয়েতে ২ টা ডেক্সটপ, ২ টা সিপিইউ, ২ টা কি বোর্ড, ২ মাউস ওয়াই ফাই রাউটার, টাচ মোবাইল ৩ টা ১টা বাটন মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তথ্য প্রেরক, মিডিয়া সেল, পুলিশ সুপারের কার্যালয়,নওগাঁ।
Posted ০৬:১৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২৬
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]