শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ১৪ জুলাই ২০২৫ প্রিন্ট
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ মামুনুর রশিদ। তিনি বলেন, ঘুমন্ত বাংলাদেশকে উন্নয়নের চাবুক মেরে জাগ্রত করেছিলেন এরশাদ। তার সময়ে ৬৮ হাজার গ্রাম নতুনভাবে সাজানো হয়েছিল। দেশের প্রতিটি প্রান্তে আজও তার উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান।
সোমবার রাজধানীর সেগুনবাগিচাস্থ জে কে হল মিলনায়তনে পল্লীবন্ধুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতির ভাষণে এসব কথা বলেন তিনি।
এসময় পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে পল্লীবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান কালচারাল সেক্রেটারি আনিল আজগার কালহোরো।
স্মরণসভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, মাওলানা ড. গোলাম কিবরিয়া, হাফসা সুলতানা, শাহ আলম তালুকদার, সৈয়দ জুবায়ের, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, অ্যাডভোকেট আবু সালেহ চৌধুরী, শামসুল আলম, সৈয়দ শাহাদাত হোসেন, রিফাতুল ইসলাম পাভেল, অ্যাডভোকেট কবির আহমেদ, খালেদ হোসেন অনিক, সায়িকা হক, নাজমিন সুলতানা তুলি, মিজানুর রহমান, আজমল হোসেন জিতু, জিয়াউর রহমান জয়, ফারুক সরকার, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, মহসিন হোসেন রানা, ডা. আলাউদ্দিন আল আজাদ, মোহাম্মদ সেলিমসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন পীরজাদা মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী।
Posted ০৪:৫০ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]