বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পবায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

বুধবার, ০৫ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

পবায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ

রাজশাহীর পবায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর আওতায় ২০২২-২৩ অর্থ বছরে তালিকা ভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা’র সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, রাজশাহী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অজিত কুমার রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রায়হান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাফিজুর রহমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত তালিকা ভুক্ত পাট চাষী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” এর তালিকা ভুক্ত উপজেলার দুই হাজার পাঁচশত বিশ জন পাট চাষীর মধ্যে জন প্রতি এক কেজি পাটবীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। এছাড়াও বাজেট সাপেক্ষে রাসায়নিক সার বিতরণ করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]