সোমবার ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মামুন মন্ডল

সোমবার, ০৮ মে ২০২৩   প্রিন্ট  

নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী মামুন মন্ডল

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন মন্ডল মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। সোমবার বেলা ১২ টায় গাজীপুর রিটানিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন তিনি।

এসময় মামুন মন্ডল জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের স্বার্থে নৌকাকে বিজয়ী করার জন্য আমি মেয়র প্রার্থীতা থেকে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। আমি আমার নিজের জন্য রাজপথে থেকে যেভাবে নির্বাচন করতাম, নৌকাকে বিজয়ী করার জন্য আমি ঠিক তেমনি ভাবে মাঠে থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরোও বলেন, মেয়র নির্বাচনে গাজীপুরবাসী যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন তাতে আমি সকলের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো এবং সকলকে আহ্বান করবো নৌকাকে বিজয়ী করতে জননেতা আজমত উল্লা খানকে আগামী ২৫ মে নৌকা মার্কায় ভোট দিয়ে জয় সুনিশ্চিত করবেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করে নৌকার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়ায় স্থানীয় ও প্রবীণ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা মামুন মন্ডলকে সাধুবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]