শনিবার ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ মত বিনিয়ম সভা

মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

নাসিরনগরে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধ মত বিনিয়ম সভা

বিশ্ব ভালোবাসা দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রতি প্রতিষ্ঠায় সন্ত্রাস, জঙ্গীবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক মত বিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ বি এম ফরহাদ হোসেন সংগ্রাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামীক ফাউন্ডেশনের সহকারী পরিচালক আশেকুর রহমান, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ সরকার।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ভলাকুট কে বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান গিলমান, দাঁতমন্ডল এরফানিয়া আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো. ইলিয়াছ, নাসিরনগর সরকারী ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জামিল ফোরকান, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, মুক্তিযোদ্ধা আব্দুল বাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল, সাধারণ সম্পাদক লতিফ হোসেন লতিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, হিন্দু ধর্মীয়সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত ও ইমামগণ।

Facebook Comments Box

Posted ১০:০৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]