রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪   প্রিন্ট  

নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ শনিবার,১৪ই ডিসেম্বর, সকাল ৯:৩০ মিনিটের সময় নাচোল উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পৌর প্রশাসন, নাচোল থানাপুলিশ, নাচোল সরকারি কলেজ, মহিলা কলেজ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, নাচোল খ, ম, বালিকা উচ্চ বিদ্যালয়,স্থানীয় শুশিল সমাজ ও সাংবাদিকদের পক্ষ থেকে নাচোল থানা চত্বরে ১৯৭১ সালের এপ্রিল মাসে, পাক হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদ কনস্টেবল, মেছের আলী, আব্দুল মালেক ও সিরাজুল ইসলাম এর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন, নাচোল উপজেলা নির্বাহী অফিসার, নিলুফা সরকার, সে সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, নাচোল থানার অফিসার ইনচার্জ, মোঃ মনিরুল ইসলাম, নাচোল সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মোঃ শরিফুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ, মোঃ ওবায়দুর রহমান, নাচোল উপজেলা প্রকৌশলী, মোঃ শাহিনুর ইসলাম, নাচোল খ ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ নজরুল ইসলাম, নাচোল রিপোর্টার্স ইউনিটির, সাধারণ সম্পাদক, এ কে এম জিলানী, নাচোল মডেল প্রেসক্লাবের সভাপতি, মোঃ তসিকুল ইসলাম, নাচোল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মোঃ আবুল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আজকের এই প্রোগ্রামটি সঞ্চালনা করেন, নাচোল পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ হারুন আর রশিদ। সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের রুহের মাহফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Posted ০৩:২৮ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]