রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

বুধবার, ১২ মার্চ ২০২৫   প্রিন্ট  

নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

নরসিংদী জেলা আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটির সভা আজ বুধবার (১২ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।

সভায় ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস সময়মতো প্রদান, শ্রমজীবী নারী কর্মীদের প্রতি সহিংসতা প্রতিরোধ, কলকারখানার কর্মীদের ঈদের ছুটিতে নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিতকরণ, বন্ধের দিনগুলোতে শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচিত হয়।

সভায় সভাপতি তাঁর বক্তব্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন যে, নরসিংদীর শ্রমিক ও মালিকপক্ষ অতীতের মতো ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে নরসিংদী ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

Posted ০৭:৩২ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]