রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে কচুরিপানা অপসারণ শুরু

শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

নরসিংদীর হাড়িধোয়া নদী থেকে কচুরিপানা অপসারণ শুরু

নরসিংদী জেলার হাড়িধোয়া নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফেরাতে জেলা প্রশাসন কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু করেছে।

শনিবার সকালে ভেলানগর ব্রিজ ও কারারচর এলাকায় ৬’শ শ্রমিক এই কার্যক্রমে অংশ নেয়।

জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী জানান, হাড়িধোয়া নদীর ৩৭ কিলোমিটার অংশ ব্যাপক দূষণের কবলে। নদীর পানি দৃশ্যমান নয় এবং পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হচ্ছে।

তিনি বলেন, ঐতিহ্যবাহী এ নদীকে দূষণমুক্ত ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দুই ভাগে কচুরিপানা অপসারণ শুরু হয়েছে। পানির প্রবাহ বৃদ্ধি এবং নদীর জীববৈচিত্র রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে নদী তীরের বর্জ্য অপসারণ কর্মসূচিও সম্পন্ন হয়েছে।

কচুরিপানা অপসারণ কার্যক্রম উদ্বোধনীতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাশ, ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) গবেষণায় দেখা গেছে, দেশের সবচেয়ে দূষিত ৩ নদীর মধ্যে হাড়িধোয়া অন্যতম। জেলা প্রশাসনের এই উদ্যোগ নদীটির দূষণ রোধ ও পরিবেশ পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Posted ০৬:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]