শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি
সোমবার, ০২ জুন ২০২৫ প্রিন্ট
সোমবার নরসিংদীর শিবপুর উপজেলায় কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) কংগ্রেসের আওতায় এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিভিন্ন স্তরের কৃষক-কৃষাণিরা অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন সহনশীলতা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসময় অংশগ্রহণকারীদের নতুন প্রযুক্তির ব্যবহার, ফসল উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি কৃষক সমাজের ক্ষমতায়ন ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে-কলমে বিভিন্ন কৃষি প্রযুক্তি এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের উপায় তুলে ধরা হয়।
এ উপলক্ষে ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, এই ধরনের কর্মসূচি কৃষকদের আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধ করবে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তায় অবদান রাখবে।
Posted ০৭:২৬ অপরাহ্ণ | সোমবার, ০২ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]